শিরোনাম

15/recent/ticker-posts

Header Ads Widget

এড. আজমত উল্লা খান মহোদয়ের নির্দেশে বৃক্ষরোপণ কর্মসূচি



গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুর মহানগর আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি ও গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা জননেতা এডভোকেট আজমত উল্লা খান মহোদয়ের নির্দেশে,

মুক্তিযুদ্ধ প্রজন্ম কমান্ড (জামুকাঃ১৮৯) এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ইপোনুর রহমান মুন্নার পরামর্শে,


১৫ আগস্ট জাতীয় শোক দিবস এবং ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহত ও আহতদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করে;

গাজীপুর মহানগরীর সদর মেট্রো থানায় মুক্তিযুদ্ধ প্রজন্ম কমান্ড সদর মেট্রো থানা শাখার সার্বিক সহযোগিতায় ও মহানগর মুক্তিযুদ্ধ প্রজন্ম কমান্ড (জামুকাঃ১৮৯) এর পক্ষ থেকে মহানগরীর বিপ্লবী সাধারণ সম্পাদক মেরাজ চৌধুরী মুবিন এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।




এতে উপস্থিত ছিলেন টঙ্গী-পশ্চিম থানা যুবলীগ নেতা ও বৃহত্তর টঙ্গী থানা ছাত্রলীগের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ শামীম, গাজীপুর মহানগর ছাত্রলীগ নেতা মাহমুদুল হাসান রাহাত, মুক্তিযুদ্ধ প্রজন্ম কমান্ড (জামুকাঃ১৮৯) গাজীপুর মহানগর শাখার বিপ্লবী সাধারণ সম্পাদক মেরাজ চৌধুরী মুবিন, সদর মেট্রো থানা ছাত্রলীগ নেতা নিভেল হোসাইন, সদর মেট্রো থানা মুক্তিযুদ্ধ প্রজন্ম কমান্ডের সভাপতি আব্দুল্লাহ ও সাধারণ সম্পাদক রাজিত সহ মুক্তিযুদ্ধ প্রজন্ম কমান্ড সদর মেট্রো থানা ও মহানগরের নেতৃবৃন্দ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ